ভুমিকা

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

ভুমিকা কি লিখবো? আমার মতো বিদ্যাহীন, বুদ্ধিহীন, সহায় সম্বলহীন, নালায়েক - যে সর্বদিক হতেই অযোগ্য, তার পক্ষে কিভাবে সম্ভবপর হবে দোজাহানের বাদশাহ, নবীদের সর্দার, নুরনবী, হযরত মুহাম্ম দ মুস্তাফা আহমদ মুজতাবা হুজুরপুর নুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর শানে কিছু লেখা?

এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও তার কৃপাগুণে। নবীয়ে দোজাহান আকায়ে নামদার তাজেদারে মদীনা আহম্ম দ মুজতবা মোহাম্ম দ মোস্তফা রাহমাতুললিল আলামিন সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর ওসিলায় এবং বড় পীর আবদুল কাদির জিলানী (রাহমাতুল্লাহ আলাইহে), হযরত খাজাবাবা গরিবে নেওয়াজ মঈনউদ্দিন চিশতী  আজমেরী (রাহমাতুল্লাহ আলাইহে) ও আমাদের পীরানে পীরদের মেহেরবাণী ও আমার মুর্শিদ কেবলা হযরত আল্লামা শাহ্‌ পীর চিশতী (রাহমাতুল্লাহ আলাইহে) এর বিশেষ অনুগ্রহ এবং দরবারে খাজা বারাহিগুণী দরবার শরীফের বর্তমান গদীনশীন হুজুর কেবলার নেক দৃষ্টির জন্যই এই কিতাবখানা গ্রন্থনা করতে সক্ষম হয়েছি।

আশা করি এই কিতাবখানা মনোযোগ সহকারে পাঠ করলে ইনশাল্লাহ নবী করিম (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সমন্ধে যারা ভিন্নমত পোষণ করেন, তাদের ভুল ভাংগার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) যে আমাদের মতো মানুষ নন, তিনি যে নুরের পয়দা নুরনবী, তা এই কিতাবে প্রমাণ করার চেষ্টা করেছি।

অতএব, আমার এই কিতাবখানা পাঠ করে যদি কারো ভুল ধারণা ভেঙ্গে যায়, জন সাধারণের উপকার হয়,তবেই আমার এই পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। আমার কিতাবে ভুলত্রুটি থাকতে পারে। ভুল করাই মানুষের ধর্ম। আর মানুষ মাত্রই ভুল করে। যদি আমার এই কিতাবে কোনো রকম ভুলত্রুুটি পাওয়া যায়, তাহলে আমাকে জানালে চির কৃতজ্ঞ থাকবো। 

আল্লাহ পাক সকলকে নবীজি(সাল্লাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম)-কে সঠিকভাবে চেনার তওফিক দান করুন। আমিন।
বহুরমতে ছাইয়্যেদুল মুরছালিন ওয়া রাহমাতুল্লিল আলামিন।

- শাহ সুফী ফকির মোহাম্ম দ রতন মিয়া চিশতী নিজামী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উৎসর্গ